×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দৈনিক হালনাগাদ তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন রাশিয়ার সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক বাহিনীকে পুনরুদ্ধার করা আরও কঠিন হবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদে এটি একটি গতানুগতিক সামরিক বাহিনী মোতায়েনের ক্ষেত্রে দেশটির সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে।
এতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি উচ্চ-বিমান, স্থল এবং সমুদ্র সক্ষমতায় বিনিয়োগের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ২০০৫ এবং ২০১৮ এর মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু এরপরও কৌশলগত পরিকল্পনায় ব্যর্থতার কারণে ইউক্রেন যুদ্ধে আধিপত্য বিস্তার করতে পারেনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat