×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর লক্ষে মঙ্গলবার যুক্তরাষ্ট্র  এবং মিত্রদের একটি বৈঠকের প্রাক্কালে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ‘বাস্তব’ হুমকির ব্যাপার সতর্ক করেছে।
প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমর্থন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দিতে বিপুল অস্ত্র সরবরাহ করছে।
কিন্তু পশ্চিমা শক্তিগুলো ভয়ে এই যুদ্ধে তাদের সরাসরি জড়াতে চায় না, তারা চায়না এই যুদ্ধ তাদের পারমাণবিক অস্ত্রধারী রাশিয়াকে বিরুদ্ধে সংঘাতের দিকে ঠেলে দিতে।
রাশিয়ার বার্তা সংস্থাগুলোর সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিকে ‘গুরুতর’ বলে সতর্ক করেছেন এবং শান্তি আলোচনার পন্থা গুটিয়ে রাখার জন্য কিয়েভের সমালোচনা করেছেন।
ল্যাভরভ বলেন, ‘এটি বাস্তব, আপনি এটিকে অবমূল্যায়ন করতে পারবেন না।’
কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে কামান ও যুদ্ধবিমানসহ ভারী অস্ত্র সরবরাহের আহবান জানিয়ে আসছে এবং এসব অস্ত্র দিয়ে তার বাহিনী যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়ার শপথ নিয়েছে।
এখন সেই আহবানের প্রতিফলন দেখা যাচ্ছে। মস্কোর আপত্তি সত্ত্বেও উদ্যোগী ন্যাটো  ইউক্রেনকে  ভারী  অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করছে।
সপ্তাহান্তে কিয়েভ সফরে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং ইউক্রেনের জন্য ৭০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দেন।
ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠকের পরে একদল সাংবাদিককে অস্টিন বলেন, ‘জেতার প্রথম ধাপ হল বিশ্বাস করা যে আপনি জিততে পারবেন।’
যুক্তরাষ্ট্রের আমন্ত্রনে ৪০ টির বেশী দেশ ইউক্রেনে আরো অস্ত্র সরবরাহের পাশাপাশি যুদ্ধ শেষে দীর্ঘ মেয়াদে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মঙ্গলবার জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে বসছে।
আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপীয় দেশগুলো এবং অস্ট্রেলিয়া ও জাপান, এই দেশ দু’টি ইউক্রেনে রাশিয়ার বিজয়কে ভয় পাচ্ছে, কারণ এতে চীনের আঞ্চলিক উচ্চাকাক্সক্ষা উৎসাহিত হতে পারে।
ফিনল্যান্ড এবং সুইডেন ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ ছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণের পরে দেশ দুটি ন্যাটো সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই দেশ দুটিও আমন্ত্রিতদের তালিকায় রয়েছে।
এদিকে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠকের কথা রয়েছে। তার মুখপাত্র আরআইএ নভোস্তিকে এ কথা জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat