×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হবার লজ্জার রেকর্ড মালিক এখন রোহিত। আইপিএলে ২২০ ম্যাচের ২১৫ ইনিংসে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত।
গতরাতে আইপিএলের ৩৩তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রোহিতের মুম্বাই। ওপেনার হিসেবে ইনিংস শুরু করে দ্বিতীয় বলেই আউট হন রোহিত। তখন তার নামে পাশে ছিলো শূন্য। এতেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার  শূন্য রানে আউটের রেকর্ড গড়েন রোহিত।
এতোদিন সবচেয়ে বেশি বার শূন্য রানে আউটের তালিকায় ভারতের পিযুশ চাওলা-হরভজন সিং-মনদীপ সিং-পার্থিব প্যাটেল-আজিঙ্কা রাহানে-আম্বাতি রাইদুদের সাথেই ছিলেন রোহিত। এরা সকলেই ১৩বার শুন্য রানে ফিরেছিলেন।
এবার আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি শুন্য রানে আউটের মালিক হলেন রোহিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat