×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে টানা পাঁচদিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ শনিবার পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন। শুক্রবার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫২ হাজার ২৭৫ জন। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।
মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১২৪ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৯৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat