×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলা নতুন বছর বরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ‘বৈশাখ হোক নবজাগরণ ও অসাম্প্রদায়িক সেতুবন্ধ’ প্রতিপাদ্য নিয়ে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে দলটি।
আজ বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শুরুর আগে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাহাদুর শাহ পার্কে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ শোভাযাত্রাতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে শাঁখারীবাজার, ঢাকা জেলা জজ আদালত, ঢাকা মহানগর আদালত, রায়সাহেব বাজার, তাঁতীবাজার মোড়, বংশাল ও গুলিস্তান হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বর্ষবরণের এই আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডরীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি দিলীপ রায় প্রমুখ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা দেশের ঐক্য সংহতি নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এ মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার পরিচায়ক। এতে প্রকাশ পায় বাঙালির সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat