×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারের পক্ষ থেকে আশ্রয়হীনদের দুই শতক জমি দেয়ার পাশাপাশি গৃহনির্মাণ করে দেয়ার মত নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।
তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মনকশাইর এলাকায় দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প-২এর কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন।
সিনিয়র সচিব মো.তোফাজ্জেল হোসেন মিয়া আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এই আশ্রয়ণে যারা থাকবে তাদের বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করে কর্মদক্ষ করে গড়ে তোলা হবে। পাশাপাশি তারা সরকারি ঋণ সুবিধাও পাবেন।
পরিদর্শনকালে কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের বৃহৎ প্রকল্প হওয়ায় এর গুণগত মান ধরে রাখতে নিয়মিত পর্যবেক্ষন করা হবে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব আবু সালেহ মো. ফেরদৌস খান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো.তোফাজ্জেল হোসেন মিয়া প্রকল্প এলাকায় গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চার শতাধিক গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের মহাযজ্ঞ চলছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকশাইর এলাকায়। কুমিল্লা-সিলেট মহাসড়ক লাগোয়া দেশের সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পটি। গৃহহীন পরিবারের জন্য সারিসারি তৈরি হচ্ছে ঘর। ইতোমধ্যে বেশকিছু ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। এখানে ২ শতাংশ করে জমির ওপর নির্মিত প্রতিটি ঘরে দুটি করে কক্ষ, রান্নাঘর, টয়লেট থাকবে।
এছাড়া প্রকল্প এলাকায় মসজিদ-মন্দির, হাটবাজার, প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, মন্দির ও পুকুরসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা পাবে উপকারভোগীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat