×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া শুক্রবার বলেছে তারা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্থানীয় অফিসগুলি বন্ধ করে দিচ্ছে। সংস্থাগুলো গত ৩০ বছর ধরে দেশটিতে কার্যক্রম চালিয়ে আসছে। 
পশ্চিমাপন্থী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৪৪ তম দিনে এই ঘোষণা আসে।  রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে হাজার হাজার লোক নিহত ও ১১ মিলিয়নেরও বেশি লোক তাদের বাড়িঘর বা  দেশ ছেড়ে পালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্বক শরণার্থী সংকট সৃষ্টি করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ রাশিয়ায় ৩০ বছর ধরে কাজ করছে। অ্যামনেস্টি ১৯৯৩ সাল থেকে দেশটিতে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
বিচার মন্ত্রণালয় বিস্তারিত না জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘রুশ ফেডারেশনের বর্তমান আইন লঙ্ঘনের কারণে’ সব মিলিয়ে ১৫টি সংস্থাকে রাশিয়ার আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশী এনজিও গুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। রাশিয়া আন্তর্জাতিক শান্তির জন্য কার্নেগি এনডোমেন্ট, ফ্রিডম ফ্রেডরিখ নউম্যান ফাউন্ডেশন, ফ্রেডরিখ এবার্ট ফাউন্ডেশন, আগা খান ফাউন্ডেশন, ডব্লিউএসপোলনোটা পোলস্কা অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার স্থানীয় অফিস গুলোও বন্ধ করে দিয়েছে। 
হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ ও মধ্য এশিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল ডেনবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে সংস্থার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ।
ডেনবার এএফপিকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘রুশ সরকার ইতিমধ্যে স্পষ্ট করে বলেছে যে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে কোনো তথ্যের জন্য এটির কোনও কার্যক্রম নেই।’ কিন্তু তারপরও এটি বন্ধ করে দেয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat