×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ করেছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে মস্কোকে বাদ দেয়ার প্রস্তাবের বিষয়ে মহাদেশীয় শক্তিশালী এ দেশ ভোটদানে বিরত থাকার এক দিন পর তাদের মধ্যে এ ফোনালাপ হয়। খবর এএফপি’র।
রামাফোসা এক দিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেন এবং আন্তর্জাতিক সংস্থাকে ‘সেকেলে’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি একেবারে ঢেলে সাজানো জরুরি হয়ে পড়েছে। রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেনে মস্কোর রক্তক্ষয়ী আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকার করায় দক্ষিণ আফ্রিকার সরকারের সমালোচনা করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের বিষয়ে ভোটদানে বিরত থাকা ৫৮টি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা রয়েছে। এই প্রস্তাবে ইউক্রেনে আগ্রাসন চালানোর শাস্তি হিসেবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বাদ দেয়ার কথা বলা হয়।
ইউক্রেন যুদ্ধ প্রশ্নে গ্রহণ করা বিভিন্ন প্রস্তাবে বিষয়ে এ নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকা ভোটদানে বিরত থাকলো।
শুক্রবার রাতে রামাফোসা টুইটার বার্তায় বলেন, তিনি বাইডেনের সাথে ‘ফলপ্রসু’ ফোনালাপ করেছেন।
রামাফোসা টুইটার বার্তায় লিখেছেন, ‘আমরা ইউক্রেন সংঘাত বিষয়ে মত বিনিময় করেছি এবং কিয়েভ ও রাশিয়ার মধ্যে সংলাপ ও যুদ্ধবিরতি পালনের প্রয়োজনীয়তার বিষয়ে তারা সম্মত হন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat