×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিশরীয় অ্যাক্টিভিস্ট আলা আবদেল ফাত্তাহ সপ্তাহান্তে কারাগারে অনশন শুরু করেছেন। 
দেশটিতে ২০১১ সালের বিপ্লবের মূল হোতা এই অ্যাক্টিভিস্টের মা লায়লা সয়েফ সোমবার এ কথা জানান।
তিনি বলেন, ফাত্তাহ খেতে অস্বীকৃতি জানাচ্ছেন। কারাগারে তার অবস্থা অবশ্যই পাল্টাতে হবে। 
তিনি জানান, তার ছেলেকে নির্জন কারাকক্ষে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। 
সয়েফ বলেন, তাকে বই পড়া কিংবা ব্যায়ামের অনুমতি দেয়া হচ্ছে না। কারাগারটি যে কোন আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার বিষয়ে পরিচিত।
আবদেল ফাত্তাহ ভুয়া খবর প্রচারের দায়ে দোষী সাব্যস্ত হন। ডিসেম্বরে তাকে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই তিনি কায়রোর তোরা কারাগারে আটক রয়েছেন। 
রমজানের প্রথম দিন থেকেই ফাত্তাহ অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন তার বোন মোনা সেইফ।
মানবাধিবার গ্রুপগুলো বলছে, মিশরে বর্তমানে প্রায় ৬০ হাজার রাজনৈতিক বন্দী রয়েছে। ফলে অনেককে কারাকক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat