×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৬ জন। আগের দিন ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮১ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ২১ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১ দশমিক ০৯ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে দশমিক ৮৮ শতাংশ। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭ জন। শনাক্তের হার দশমিক ৯৯ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৯০ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat