×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৮
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কোন শক্তিই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, কারণ আওয়ামী লীগের ভিত্তি ও শেকড় এদেশের মাটি ও মানুষের মাঝে। জনগণই বার বার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আজ সোমবার আশুলিয়ার বিএনসিসি মাঠে আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, পাকিস্তানের জেনারেলদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি খুশি হবে এবং তা মেনেও নেবে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বাংলাদেশে নির্বাচন হবে। যথাসময়ে নির্বাচন হবে, কেউ বানচাল করতে পারবে না।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের মূলশক্তি হলো তৃণমূলের কর্মীরা। সম্মেলনের মাধ্যমে  ওয়ার্ড, ইউনিয়ন, থানাসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা নির্বাচিত হবে। যারা দলে গ্রুপিং করেন, কোন্দল সৃষ্টি করেন, বিশৃঙ্খল কর্মকান্ড করেন, অসৎ কাজে লিপ্ত হন, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত হন, তাদেরকে কোন পদে নির্বাচন না করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের কিছু বুদ্ধিজীবী, সুশীল সমাজের কিছু লোক ও রাজাকার আলবদরসহ স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নানা রকম যড়যন্ত্র করছে, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা যত যড়যন্ত্রই করুক না কেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে এদেরকে মোকাবেলা করবে। 
সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন নাহার চাঁপা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ এমপি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক ফারুক হাসান ও সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat