×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, মাথাপিছু আয়, জিডিপি’র উর্দ্ধমূখী প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ ।
প্রতিমন্ত্রী (গতকাল শনিবার ২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন,জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ তেইশ বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক জাতির পিতার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
এসময় তিনি দেশগঠনে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জানিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরো অবদান রাখার আহ্বান জানান।
এর পূর্বে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ প্রবাসী মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat