×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশ হবে।তিনি বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশের কাতাওে পৌঁছে যাবে ।
আজ নওগাঁর এটিম মাঠে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন’ উপলক্ষে আয়োজিত মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গৌরবোজ্জ্বল এমন একটি অর্জন বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় আসীন করেছে। এ অর্জন সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।
তিনি আরও বলেন, ২০০৮ সালের আগের দেশের অর্থনীতি আর ২০২২ সালের অর্থনীতির আকার এক নয়। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এখন এদেশের অর্থনীতি মজবুত অর্থনৈতিক ভিত্তির ওপর দাড়িয়েছে।নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হেনা রায়হানুজ্জামান সরকার, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল হক খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক এবং কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়। এই অনুমোদন ৫ বছরের প্রস্তুতিমূলক সময়সহ ২৩ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat