×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, দেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে নিতে কার্যক্রম চলছে। এটি সফল করতে নতুন প্রজন্মকে পূর্বসূরিদের থেকে আরও আধুনিক ও পরিবর্তনশীল করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সিআরআই-এর ত্রৈ-মাসিক পলিসি বিষয়ক ম্যাগাজিন হোয়াইট বোর্ডের সপ্তম সংখ্যার সম্পাদকীয়তে কথাগুলো বলেন তিনি।
রাদওয়ান মুজিব সেখানে আরো বলেন, বিশ্বের ক্রমবর্ধমান পরিবর্তনকে মোকাবিলা করতে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার বিষয়কে এখন অগ্রাধিকার দেয়া হচ্ছে।
আগামী দুই দশকে দেশকে দু’টি মাইলফলকে এগিয়ে যেতে হবে জানিয়ে ত্রৈমাসিক হোয়াইট বোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব বলেন, ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল ও ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত-সমৃদ্ধ অর্থনীতিতে উন্নীত হতে হবে।
তিনি বলেন, ‘বর্তমানে যারা স্কুলে পড়ছেন তারাই আগামী দুই দশকে দেশকে নেতৃত্ব দিয়ে অগ্রগতি অব্যাহত রাখার দায়িত্ব পালন করবেন।’
এক পর্যবেক্ষণে তিনি বলেন, আগামী ২০ বছরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যতের নীতি নির্ধারকদের কথা ভাবতে হবে।
দেশ পরিচালনায় বিশ্বের নাম করা গবেষক ও লেখকদের নানা পরামর্শ ভিত্তিক প্রবন্ধ নিয়ে দেশের প্রথম নীতি নির্ধারণ বা পলিসি বিষয়ক ম্যাগাজিন হোয়াইটবোর্ড।
এর সপ্তম কিস্তিতে দেশের শিক্ষা ব্যবস্থার ‘ব্যাপক সংস্কার’ করার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রবন্ধ তুলে ধরা হয়েছে। মার্চ মাসে প্রকাশিত সংখ্যাটি পড়তে এই লিংকে ক্লিক করুন : https://whiteboardmagazine.com/issue-07/

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat