×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডে চলমান ওয়ানডেতে বিশ^কাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশ নারী দলের। ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। অসিদের কাছে হেরে গেলেই নিজেদের অভিষেক বিশ^কাপ মিশন লিগ পর্ব থেকেই শেষ করতে হবে বাংলাদেশকে।
আগামী ২৫ মার্চ ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি।
৬ ম্যাচে সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। একরকম সেমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকারও। ৫ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সেমি দৌঁড়ে আছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে বাংলাদেশ বাদে অন্যান্য দলগুলো সেমির দৌঁড়ে এগিয়ে রয়েছে।
৬ খেলায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৬ করে পয়েন্ট, ৫ ম্যাচে ইংল্যান্ডের ৪, ৬ খেলায় নিউজিল্যান্ডের ৪। আর ৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে লিগ পর্ব পেরিয়ে পরের ধাপে যাবার পথ শেষ হয়ে যাবে বাংলাদেশের।
আর অস্ট্রেলিয়াকে হারালেও নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে তো হারাতেই হবে, সেই সাথে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের হারের কামনা করতে হবে বাংলাদেশকে।
এবারই প্রথম ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একবার টি-টোয়েন্টিতে দেখা হয়েছিলো দল দু’টির। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্যানবেরার ঐ ম্যাচে অসিদের কাছে ৮৬ রানে হেরেছিলো বাংলাদেশ।
এবারের আসরের বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিলো তারা। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে, নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে এবং ভারতের কাছে ১১০ রানে ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ।
ভারতের কাছে হারের জন্য ব্যাটারদের দুষেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ভারতকে ২২৯ রানে আটকে দেয়ার পর ১১৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচ শেষে নিগার বলেন, ‘আমি মনে করি, ভারতের মতো দলকে মোটামুটি স্কোরে আটকে রেখে আমাদের বোলাররা চমৎকার কাজ করেছিলো। টপ অর্ডার ভালো না করলে, রান তাড়া করা কঠিন হয়ে যায়। টপ অর্ডার ব্যর্থতার জন্য আমাদের হারতে হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat