×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বৃহস্পতিবার বলেছেন, দুই দিনে দেশটির বিভিন্ন নগরী থেকে প্রায় এক লাখ লোক নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে তিনি মারিউপোল নগরীর একটি মানবিক করিডোর লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় রাশিয়ার সৈন্যদের দায়ী করেছেন। খবর এএফপি’র।
জেলানস্কি বলেন, তিনি অবরুদ্ধ এ বন্দর নগরীতে খাদ্য সামগ্রী, পানি ও ওষুধ বহনকারি ট্রাকের বহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, কিন্তু হানাদাররা অনুমিত সেই করিডোর লক্ষ্য করে ট্যাঙ্ক হামলা চালিয়েছে। তিনি তাদেরকে ‘সরাসরি সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন।
ইউক্রেনের এ নেতা বলেন, গত দুই দিনে মানবিক করিডোর দিয়ে প্রায় এক লাখ মানুষ ইউক্রেনের বিভিন্ন নগরী থেকে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার এক দিনেই প্রায় ৪০ হাজার লোক ইউক্রেন ছেড়ে চলে গেছেন।
মারিউপোলের একটি ম্যাটারনিটি হাসপাতাল ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বন্দর আজভ সী’র ওপর বুধবার চালানো বিমান হামলায় তিনজন নিহত হওয়ায় রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
এদিকে মস্কো বৃহস্পতিবার ইউক্রেনের মাটি থেকে দেশটির নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে প্রতিদিন মানবিক করিডোর খোলার প্রতিশ্রুতি দেয়। তবে কিয়েভ আগেই রাশিয়া অভিমুখী অপসারণ রুট খোলার বিষয়টি নাকচ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat