×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে যতক্ষণ পর্যন্ত মস্কো আগ্রাসন না চালায় ততক্ষণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে নীতিগতভাবে সম্মেলন করার ব্যাপারে সম্মত রয়েছেন। ফ্রান্স প্রথম এমন ঘোষণা দেয়ার পর রোববার হোয়াইট হাউস তা নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রাশিয়ার ‘আগ্রাসন শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’
বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনে কোন আগ্রাসনের ঘটনা না ঘটলে প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সম্মেলনের ব্যাপারে নীতিগতভাবে সম্মত রয়েছেন।’
তিনি আরো বলেন, এক্ষেত্রে ‘রাশিয়ার যুদ্ধের পথ পরিহার করা উচিত হবে। আর তা না করলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হবে এবং আমরা দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারেও প্রস্তুত রয়েছি। বর্তমানে, রাশিয়া খুব শিগগিরই ইউক্রেনের ওপর ব্যাপক আগ্রাসন চালানোর জন্য প্রস্তুতি অব্যাহত রাখছে বলে পরিলক্ষিত হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat