×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন চেয়ারম্যান হলেন লাচলান হেন্ডারসন।এতদিন অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্বে থাকা রিচার্ড ফ্রেডেনস্টেইনের স্থলাভিষিক্ত হলেন হেন্ডারসন।
বর্তমানে ইপওর্থ হেলথকেয়ার গ্রুপের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা  সাবেক ক্রিকেট খেলোয়াড় হেন্ডারসনের ক্রিকেট প্রশাসনে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার।
২০১৮ সালে ডেভিড পিভার ও গত বছর আর্ল এডিংসের পদত্যাগের পর গেল পাঁচ মাসে তৃতীয় ব্যক্তি হিসেবে পাকাপাকিভাবে  চেয়ারম্যান হলেন হেন্ডারসন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্রেডেনস্টেইনের মেয়াদে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করেন। 
দায়িত্ব পাবার খবর পেয়ে হেন্ডারসন বলেন, ‘এই চেয়ারে নির্বাচিত হওয়া ও অজি ক্রিকেটের দায়িত্ব নেয়া আমার জন্য সম্মানের। আমার কাজের পরিধি বাড়ায় আমি উচ্ছ্বাসিত। বোর্ডের নয় জনের মধ্যে সাত জনের এ তিন বছরের কম অভিজ্ঞতা হওয়ায় কাজ করাটা চ্যালেঞ্জিং, তবে আমি তা নিতে চাই। চেয়ারম্যান হিসেবে আমার কাজ হবে, অস্ট্রেলিয়ার সকল স্তরের ক্রিকেটে উন্নতি করা। যেখান থেকে আগামীর তারকারা উঠে আসবে।’
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat