×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার থেকে ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের দুই দিনব্যাপী ১০ম পর্ব শুরু হবে।
সূত্র জানিয়েছে, এই সংলাপের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা এবং দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করা।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে উভয় দেশের নীতিনির্ধারক, কূটনীতিক এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করছে।
সূত্র জানায়, দুই দিনের সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, চরমপন্থা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
সংলাপের অংশগ্রহণকারীরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনার ফলাফলের ভিত্তিতে একগুচ্ছ সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।
ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক অলোক বনসালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও কূটনীতিকদের সমন্বয়ে ৩৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সংলাপে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ থেকে অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার থেকে ভারতে আসতে শুরু করবেন।
সূত্র জানায়, বাংলাদেশ প্রতিনিধি দলে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, অসীম কুমার উকিল এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক কূটনীতিক তারেক করিম ও শমসের মবিন চৌধুরী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও এ এস এম শামসুল আরেফিন প্রমুখ।
এছাড়াও, ভারতের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন, ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, বিজেপির সাবেক জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক অলোক বানসাল।
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের কক্সবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের ৯ম পর্ব অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat