×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমানে ইউক্রেন সফরের কোন পরিকল্পনা নেই।
হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে এক ব্রিফিংয়ে বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রসঙ্গে এ কথা বলেন।
তিনি বলেন, “এই সময়ে কোন ভ্রমণ পরিকল্পনা ঘোষণা অথবা বিবেচনার সুযোগ নেই।”
জেন পিয়র বলেন, প্রেসিডেন্টের সময়সূচি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে কোন ভ্রমণ পরিকল্পনার সুযোগ নেই এবং এটি অবশ্যই ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করছে না। “এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে কর্মকর্তা পর্যায়ে কথোপকথন চালিয়ে যাওয়া, যাতে আমরা কূটনীতির দরজা খোলা রাখা নিশ্চিত করতে পারি। 
রবিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, জেলেনস্কি তাদের সাম্প্রতিক ফোনালাপে বাইডেনকে দেশটি সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। জেলেনস্কির মতে, এই ধরণের সফর ইউক্রেনের চারপাশে উত্তেজনা প্রশমিত করার প্রচেষ্টাকে সহজতর করার জন্য “একটি শক্তিশালী সংকেত” হবে। 
পশ্চিম এবং কিয়েভ সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগাসন সম্পর্কে অভিযোগ করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেসকভ এই দাবীকে “শূন্য এবং ভিত্তিহীন” বলে অভিহিত করেছেন, যা উত্তেজনা বাড়ানোর কৌশল হিসাবে কাজ করে এবং উল্লেখ করেন যে রাশিয়া কারও জন্য কোনও হুমকি সৃষ্টি করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat