×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংজু শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমসের ই-স্পোর্টস ডিসিপ্লিনে প্রথমবারের মত অংশগ্রহন করবে  বাংলাদেশ। আজ  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে। 
এতে বলা হয়, ই-স্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস বর্তমানে একটি জনপ্রিয় গেমস। যে কোন বয়সের মানুষ তাতে আকৃষ্ট হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইলেকট্রনিক স্পোর্টস এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছে। 
১৯তম এশিয়ান গেমসে সর্বমোট ৮টি ই স্পোর্টস ইভেন্ট যুক্ত করা হয়েছে। তন্মধ্যে ৩টি ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করবে  । গেমসগুলো হলো  ই এ স্পোর্টস ফিফা ব্র্যান্ডেড সকার গেম, হার্ট স্টোন  এবং পিস এলিট এশিয়ান গেমস ভার্সন। কিন্তু পিস এলিট গেমস বর্তমানে বাংলাদেশে এ নিষিদ্ধ গেমস, চটইএ এর একটি সংস্করণ, যা বাংলাদেশের উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। ভবিষ্যতে উচ্চ আদালতের আদেশের উপরই এর ভাগ্য নির্ধারন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু, কোষাধ্যক্ষ এ কে সরকার, সদস্য লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম,বিওএ  মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.), ই-স্পোর্টস এ্যাডহক কমিটির সভাপতি আরেফা পারভীন তাপসী, সাধারণ সম্পাদক মোঃ আলিউর রহমান সোহান এবং উপদেষ্টা আখলাকুর রহমান মাইনু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat