×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১১
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশন (ইসি) পদে মনোনয়নের জন্য প্রস্তাব আকারে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
আজ দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে এ তালিকা জমা দেওয়া হয়। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে দলটির সহ দপ্তর সম্পাদক  আমিনুল ইসলাম বুলু তালিকা হস্তান্তর  করেন।
এর আগে অনুসন্ধান কমিটির পক্ষ থেকে বিকল্পধারা বাংলাদেশের  কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন অনধিক ১০ জনের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ প্রস্তাব আকারে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।
এ পরিপ্রেক্ষিতে বিকল্পধারার পক্ষ থেকে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে অনুসন্ধান কমিটির সভাপতি বরাবর দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির পক্ষে যুগ্ম মহাসচিব এনায়েত কবিরের সই করা ফরওয়ার্ডিং লেটারসহ বদ্ধ খামে ৫ জন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়। বিকল্পধারার পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা  প্রকাশ করবে না বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat