×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেনের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছেন।
ফোনালাপ চলাকালে দুই নেতা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ও  কৌশলগত অংশীদারিত্ব, উভয় দেশের স্বার্থ সমুন্নত রাখা এবং অঞ্চল ও বিশ্বে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি পুনব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
সৌদি বাদশাহ সন্ত্রাসবাদ ও এর অর্থায়ন মোকাবিলায় পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বাদশাহ সালমান সৌদি আরব ও নাগরিকদের প্রতিরক্ষায় সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ব্যক্ত করায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন যা সৌদি আরবে ও অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রয়াস জোরদার করবে। 
বাদশাহ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনদানের উল্লেখ করেন এবং এ অঞ্চলে ইরানের সমর্থকদের অস্থিতিশীল কার্যকলাপ মোকাবেলায় একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
বাদশাহ সালমান আজিজ বলেছেন যে, অঞ্চলে উত্তেজনা হ্রাস করা ও সংলাপ জোরদার করতে সৌদি আরব অঙ্গীকারবদ্ধ।
সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রচেষ্টার কথা উল্লেখ করে সৌদি বাদশাহ ইয়েমেনে একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো এবং ইয়েমেনি জনগণের জন্য সমৃদ্ধি ও নিরাপত্তা আনতে সৌদি আরবের প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন।
জ্বালানি ও তেলের বাজার সম্পর্কে, বাদশাহ আজিজ তেলের বাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে ঐতিহাসিক ওপেক প্লাস চুক্তির ভূমিকা ও চুক্তি রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat