×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি পিবিএল  শেষেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।  আফগান সিরিজের পর পরই  রয়েছে আবার দক্ষিণ আফিকা সফর।  তাই  ছুটি কাটানোর জন্য খুবই কম সময় পাচ্ছে টাইগাররা।
দ্বিপাক্ষীক সিরিজ খেলতে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। 
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ বাংলাদেশ সিরিজের সুচি  ঘোষনা করেছে।  
সফরসূচি অনুসারে, ওয়ানডে সিরিজের সবগুলোই দিবা-রাত্রির হবে। ১৮ ও  ২০ মার্চ প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে সুপারস্পোর্টস পার্কে। ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ইম্পেরিয়াল ওয়ান্ডার্সে।  প্রথম টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল প্রথম টেস্ট হবে ডারাবানে। ৮ থেকে ১২ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে   গেবারহাটে।
সফরটি দুই দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দু’টি সিরিজই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat