×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বে ওমিক্রন শনাক্তের পর এ পর্যন্ত পাঁচ লাখ লোকের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মঙ্গলবার এ কথা জানিয়ে একে অতি মর্মান্তিক বলে উল্লেখ করেছে। 
সংস্থার ইন্সিডেন্ট ব্যবস্থাপক আবদি মোহাম্মদ বলেছেন, গত নভেম্বরের শেষে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণার পর বিশ্বে ১৩ কোটি লোক এতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে পাঁচ লাখ লোক। 
তিনি বলেন, সবাই যখন বলছে ওমিক্রন তীব্র নয়, কিন্তু তারা একটি বিষয় মিস করছে যে এটি শনাক্তের পর থেকে এ পর্যন্ত এতে পাঁচ লাখ লোক মারা গেছে। এটি সত্যিই অতি মর্মান্তিক।
ওমিক্রন শনাক্তের পর এটি ডেল্টা ধরনকে টপকে গেছে। এটি সহজেই ছড়িয়ে পড়েছে, কারন ওমিক্রন খুবই সংক্রামক। যদিও এতে তীব্র অসুস্থ হওয়ার কারন নেই। 
সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, ওমিক্রন শনাক্তের সংখ্যা খুবই আশ্চর্যজনক। কিন্তু সত্যিকারের সংখ্যা আরো বেশি হবে। 
তিনি বলেন, আমরা মহামারির মাঝামাঝি অবস্থায় আছি। এখনও অনেক দেশ ওমিক্রনের চূড়া পার করেনি।
তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এটি খুবই উদ্বেগের বিষয়।
মারিয়া ভ্যান আরো বলেন, ভাইরাসটি ক্রমাগত বিপদজনক হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat