×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দেশের কোটি কোটি টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন সম্মিলিত ওলামা সমাজের নেতারা।
নেতারা আজ সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সম্মিলিত ওলামা সমাজের উদ্যোগে আয়োজিত ‘বিএনপি-জামায়াত লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশ বিরোধী কর্মকান্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত ওলামা সমাজের প্রতিবাদ’ শীর্ষক এক সভায় এ দাবি জানান।
হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও লেখক হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম।
মুফতি আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. মাওলানা আব্দুল মোমিন সিরাজী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মিরপুর ফকিরবাড়ী দরবার শরীফের পীর সাহেব ফকির মুসলিম উদ্দিন আহমেদ নুরী ও মুফতি মো. সাইফুর রহমান প্রমুখ।
মাওলানা মো. সাইফুল ইসলাম বলেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু ও আলেম-ওলামাদের শত্রু।
বিএনপি-জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা কোটি কোটি টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করে দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা দেশ ও জাতির শত্রু। তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে এবং দেশের মানুষকে জানাতে হবে।
মাওলানা আব্দুল মোমিন সিরাজী বলেন, জাতীয় স্বার্থে লবিস্ট নিয়োগ করা যায়। দেশের স্বার্থের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা যায় না।
তিনি বলেন, কিন্তু বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগে করে দেশের অর্থনৈতিক সহায়তা বন্ধ করার জন্য দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে জন্য তাদের বিচারের মুখোমুখী করা দরকার।
সিরাজী আরো বলেন, মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের সন্তান ও আত্মীয়রা যুক্তরাষ্ট্রে ইসলামের নামে মুক্তিযুদ্ধের সময়ের মতো আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ জন্য দেশের আলেম সমাজকে সোচ্চার হতে হবে এবং জুমআর নামাজের খুতবার সময় বিএনপি-জামায়াতের এই দেশ বিরোধী ষড়যন্ত্রের বিষয়ে জানাতে হবে।
পরে দেশের উন্নয়ন ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সুলাইমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat