×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৩
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালদ্বীপের ন্যাশনাল ডিফে›স ফোর্স প্রধান ও শ্রীলংকার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারী সফর শেষে আজ রোববার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।  
মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফে›স ফোর্স এর প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদি’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়া নৌপ্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন কার্যালয় পরিদর্শন করেন।
মালদ্বীপ সফর শেষে নৌবাহিনী প্রধান শ্রীলংকায় যান। শ্রীলংকায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব:) জি. ডি. এইচ. কামাল গুনারাতেœ, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ণ নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল এন্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করেন।
উল্লেখ্য, সফরের উদ্দেশ্যে নৌপ্রধান গত ১৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat