×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির  মোহাম্মদকে একটি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনি তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শনিবার এ কথা জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র বিস্তারিত আর কোনো তথ্য না দিয়ে বলেছেন, ৯৬ বছর বয়সী মাহাথির কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট-এর কার্ডিয়াক কেয়ার ইউনিটে রয়েছেন।
গত ডিসেম্বরে বেশ কয়েকদিন তিনি চেক-আপের জন্য ভর্তি ছিলেন। তিনি গত কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন, বেশ কয়েকবার হার্ট এটাকের পর তাঁর দেহে বাইপাস সার্জারি করানো হয়।
মাহাথির মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মোট ২৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত ক্ষমতায় থাকেন এবং পরবর্তিতে ৯২-বছর বয়সে সংস্কারপন্থী  জোটের নেতৃত্বে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে সেই প্রশাসন ২০২০ সালে ভেঙে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat