×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল বিশ্ব। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে ঘুরে দাঁড়াতে পারছে না ইউরোপের বেশিরভাগ দেশ। এরই মধ্যে করোনার সংক্রমণ বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধ প্রায় প্রত্যাহার করেছে যুক্তরাজ্য।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণায় বলেন,আগামী সপ্তাহ থেকে প্ল্যান বি’র বিধিনিষেধ কার্যকর থাকবে না।
ওমিক্রন ঠেকাতে সরকারের প্ল্যান বি বাস্তবায়নের ফলে বুস্টার ডোজ প্রয়োগের সময় পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত বুস্টার ডোজ প্রয়োগের কর্মসূচি বাস্তবায়ন করেছি।
এদিকে আশার বাণী শোনালেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেন, দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের মহামারি পর্যায়ের অবসান ঘটিয়ে একে স্থানীয় পর্যায়ের সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে। মার্কিন এই শীর্ষ রোগ বিশেষজ্ঞ সোমবার ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat