×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি)। 
প্রতিমন্ত্রী আজ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় নির্মীয়মান প্ল্যাটফর্ম ও উদ্যোগসমূহের বর্তমান নির্মাণ অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডি’তে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকে যারা ব্যবসা করছে তারাও নিবন্ধনের আওতায় আসবে। আর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের বিষয়ে কারো অভিযোগ থাকলে সিসিএমএস’র মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।
পলক জানান, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে ডিজিটাল ব্যবসায় নিবন্ধনের জন্য ইউনিক বিজনেজ আইডি (ইউবিআইডি), অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) আগামী ফেব্রুয়ারি মাস থেকে এবং মার্চে ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করা হবে। এছাড়া পরবর্তীতে সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে বলেও জানান তিনি। 
তিনি বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা দূরীভূত হবে। 
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই টেকনিক্যাল হেড রেজওয়ানুল হক জামিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat