×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৩
  • ৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানোর এক বছর পর প্রতি ১০ মার্কিন নাগরিকের ছয় জনই মনে করেন দেশটির গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। বুধবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপে অংশ নেয়াদের ৭৬ শতাংশ জানান, তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি হুমকির চেয়ে বড়।
জরিপে অংশগ্রহণ করা অধিকাংশ জনই (৫৮ শতাংশ) জানান, তারা মনে করেন দেশের গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এ ক্ষেত্রে ৩৭ শতাংশ ভিন্নমত পোষণ করেন।
এছাড়া ৫৩ শতাংশ জানান, তারা মনে করেন যে তাদের জীবনে যুক্তরাষ্ট্রে এতো বেশি রাজনৈতিক বিভাজন আর কখনো দেখেননি।
কংগ্রেসে চালানো হামলার মতো যুক্তরাষ্ট্রে আর কোন হামলার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে জরিপে অংশ নেয়াদের ৫৩ শতাংশ জানান, এমন হামলার খুব বা কিছুটা সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে চালানো হামলার তদন্ত করছে। জরিপে অংশ নেয়াদের ৬১ শতাংশ বলেছেন, তারা এ তদন্ত সমর্থন করেন। এদিকে ডেমোক্রেটদের ৮৩ শতাংশ এর পক্ষে এবং রিপাবলিকানদের ৬০ শতাংশ এর বিপক্ষে সমর্থন জানান।
প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এ জরিপ প্রতিবেদনের খারাপ দিক হলো, এতে অংশ নেয়াদের মাত্র ৩৩ শতাংশ প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন জানান। অপর দিকে এতে অংশ নেয়া ৫৩ শতাংশই তার কাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে ১৩ শতাংশ কোন মতামত দেননি।
গত নভেম্বরে চালানো কুইনিপিয়াকের জরিপে বাইডেন তার করা কাজের ক্ষেত্রে ৩৮ শতাংশের সমর্থন পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat