×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী  জিয়ান-ইয়েভস লি দ্রিয়ান মঙ্গলবার বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে আন্তর্জাতিক মহলের আলোচনা অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এতে বস্তুনিষ্ঠ সময়সীমার মধ্যে তাদের কোন চুক্তিতে পৌঁছানো অসম্ভব। খবর এএফপি’র।
লি দ্রিয়ান ফরাসি পার্লামেন্টে বলেন, ভিয়েনায় শুরু হওয়া আলোচনা ‘অব্যাহত থাকলেও এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে তাদের আলোচনার গতি মন্থর এবং তা খুবই মন্থর।’
তিনি আরো বলেন, ‘ইরানের নিজস্ব পদক্ষেপ ও তাদেও পরমাণু কর্মসূচির গতিপথের কারণে এ বিষয় নিয়ে লাগাতার আলোচনা প্রয়োজন।’
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন যে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে তার দেশের ২০১৫ সালের পরমাণু চুক্তিকে রক্ষায় ‘সকল পক্ষের’ প্রচেষ্ঠার ফলে তা ‘ভালভাবে অগ্রসর হচ্ছে।’
ইরানের নতুন নির্বাচনে অতিরক্ষণশীল সরকার ক্ষমতায় আসায় জুনে তাদের এ আলোচনা স্থবির হয়ে পড়ার পর এ পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে আলোচকরা গত নভেম্বরে ফের এ সংক্রান্ত আলোচনা শুরু করেন।
২০১৫ সালে করা পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তেহরানের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা হ্রাস করার প্রস্তাব দেয়া হয়। ইরান, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এ প্রস্তাবের ব্যাপারে সম্মত হয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ২০১৮ সালে একতরফাভাবে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেন। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান পরিবর্তনের পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানও তাদের দেয়া প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় এবং তারা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat