×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শিল্পকলা একাডেমি প্রঙ্গণে আজ থেকে ১০ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে বুধবার বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। আগামি ১৪ জানুয়ারি পর্যন্ত এ পিঠা উৎসব চলবে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান, একুশে ও শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত নৃত্যগুরু আমানুল হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজিদ ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী।
এছাড়া অনুষ্ঠানে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম ও পঞ্চদশ জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ-১৪২৮ এর যুগ্ম-আহবায়ক ও শিল্পকলা একাডেমির সচিব মো. আসাদুজ্জামান বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মো. শাহাদাৎ হোসেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার ভোজন রসিক বাঙালির অনন্য এক ঐতিহ্য বাহারী পিঠা। পিঠা বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। আদিকাল থেকেই অঞ্চল ও ঋতু ভেদে নানা রকম পিঠা তৈরি হয়ে আসছে। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ২০০৮ সাল থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব আয়োজন করে আসছে। ত্রয়োদশ জাতীয় পিঠা উৎসব থেকে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে এ উৎসব আয়োজন শুরু হয়েছে। আগামীতে প্রতি জেলায় পিঠা উৎসব আয়োজন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ উৎসবের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘শৈশব থেকেই আমরা গ্রামবাংলার হরেক রকম সুুস্বাদু পিঠাপুলি খেয়ে বড় হয়েছি- যা থেকে নতুন প্রজন্ম বিশেষ করে শহরের বাসিন্দারা অনেকখানি বঞ্চিত। সেজন্য সারাদেশে এ উৎসব ছড়িয়ে দেয়া একান্ত প্রয়োজন। তাহলে তরুণ প্রজন্ম ক্ষতিকর ফাস্টফুড সংস্কৃতি থেকে বেরিয়ে আমাদের আদি ঐতিহ্য পিঠাপুলিতে অভ্যস্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat