×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টেস্ট ফরম্যাটে বিশ^ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোন ফরম্যাটে বাংলাদেশের এটি প্রথম জয়। সেই সাথে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ। এমন জয়ে বাংলাদেশের প্রশংসায় ভাসিয়েছে বিশ^ মিডিয়া।
ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের পেইজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘এবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস।’
আরেক ক্রিকেটের পোর্টাল ক্রিকবাজ লিখেছে, ‘এবাদত জ্বলে উঠায় নবযুগের সূচনা  হলো বাংলাদেশের।’
নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ নামে একটি পত্রিকা লিখেছে, ‘বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাককাপসরা।’
দ্য প্রেস নামে নিউজিল্যান্ডের একটি অনলাইন পোর্টাল শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের কাছে অসহায়ভাবে হারলো কেন উইলিয়ামসনবিহীন নিউজিল্যান্ড।’
ভারতের কোলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার শিরোনামে লিখেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের অনেক রেকর্ড গড়লো বাংলাদেশ।’
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ শিরোনাম দিয়েছে- ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ শিরোনাম করেছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক  জয় তুলে নিল বাংলাদেশ।’
অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘নিউজিল্যান্ডকে টেস্টে ৮ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করলো বাংলাদেশ।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, এবাদতের ছয় উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
সাকিব আল হাসানের সাবেক আইপিএল দল কোলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘নিউজিল্যান্ডকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে বীরত্ব দেখিয়েছে টাইগাররা।’
ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথমবার ৮ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশ, সাবেক ভলিভল খেলোয়াড় এবাদত হোসেন ম্যাচ সেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat