×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীরা ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের আশেপাশে রাশিয়ার সৈন্য সমাবেশ নিয়ে তারা আলোচনা করবেন।
ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ প্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব হুুশিয়ার করে বলেছে,  ক্রেমলিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানোর পরিকল্পনা করছে।
এদিকে উচ্চ পর্যায়ের মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা রোববার থেকে রাশিয়ার সাথে বৈঠক শুরু করতে যাচ্ছেন।
ক্রেমলিন  জোর দিয়ে বলে আসছে ন্যাটো যেন সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনকে সদস্য পদ না দেয়। একই সঙ্গে রাশিয়া সীমান্ত থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে ক্রেমলিন।
কিন্তু পশ্চিমারা ক্রেমলিনের এ দাবি নাকচ করে বলেছে, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায় তবে এর পরিণাম হবে ভয়াবহ।
উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়া দখল করে নেয়।
এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতায়  মদদ দেয়ার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।
এ সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজারেরও বেশি লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat