×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। 
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, সমাজের অসহায়, অবহেলিত, বঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।’ 
তিনি আজ ঝালকাঠিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর অলী সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম। অন্যান্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য দেন। 
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুন কর্মকার, দেশবাংলা ফাউন্ডেশন চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা, এ প্রতিপাদ্যে ঝালকাঠির সরকারি শিশু পরিবার মাঠে, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও, প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান, ক্ষুদ্রঋণ বিতরণ, সমাজকর্মী ও উপকারভোগীদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রতিবন্ধী জনগোষ্ঠী ও তাদের স্বজনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat