×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের কলোরাডোর কয়েকটি স্থানে বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এ ঘঁনার চূড়ান্ত পর্যায়ে বন্দুকধারী নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ জানায়, সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথম গুলির ঘটনা ঘটে। এরপর ডেনভার ও লেকউড নগরীর কমপক্ষে চারটি আলাদা স্থানে বেপরোয়া বন্দুক হামলা চালানো হয়। এসব ঘঁনায় প্রাথমিকভাবে তিন-চার জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
পুলিশ জানায়, ডেনভারে প্রথম স্থানে বন্দুক হামলায় দুইনারী নিহত ও এক ব্যক্তি আহত হন। অপর এক ব্যক্তি তার বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান।
পরে ওই বন্দুকধারী পার্শ্ববতী লেকউড নগরীতে চলে যান। সেখানে তিনি লাকি-১৩ ট্যাটুপার্লারে অপর এক ব্যক্তিকে গুলিকওে হত্যা করেন। তার গুলিতে পার্লারের আরেক ব্যক্তি আহত হন।
পুলিশ জানায়, বন্দুক হামলাকারী এশটি শপিং সেন্টারে প্রবেশ করে সেখানে তিনি এক নারী কর্মচারিকে গুলি করে হত্যা করেন।
পরে, ওই শপিং সেন্টারে তিনি পুলিশের পাল্টা হামলার মুখে পড়েন। এ সময় পুলিশ তাকে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দেন। এর পরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। এতে পুলিশ কর্মকর্তা আহত হলেও ওই সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।
লেকউড পুলিশ মুখপাত্র জনরমারো বলেন, ওই বন্দুকধারীকে ‘ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।’
তিনি আরো জানান, আহত পুলিশ কর্মকর্তা এখন ভাল বোধ করছেন। তবে তার আবারো সার্জারির প্রয়োজন হবে।
পুলিশ জানায়, এ হামলার উদ্দেশ্য জানা যায়নি। তবে বন্দুক হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে এ হামলাকারীর লক্ষ্য ছিল সুনির্দিষ্ট মানুষ।
এ ঘনায় পুলিশ দু’টি অস্ত্র উদ্ধার করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন বন্দুকহামলা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat