×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিউনিসিয়ার উপকূলরক্ষীরা প্রতিবেশী লিবিয়া থেকে নৌযানে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী ৪৮ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে।
রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম শনিবার জানিয়েছেন, জারজিস উপকূলে তাদের নৌকা ভেঙ্গে যাওয়ার পর ১৫ জন মালির, ১৫ জন সিরিয়ার ও চার জন মিশরের নাগরিককে উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।
দারিদ্র্য ও সংঘাত থেকে বাঁচার পাওয়ার উদ্দেশে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য লিবিয়া একটি প্রধান রুট হয়ে উঠেছে।
স্লিম বলেন, উদ্ধারকৃত অভিবাসীদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অফিসে হস্তান্তরের আগে এল কেতেফ বন্দরে নিয়ে যাওয়া হয়।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনী বৃহস্পতিবার লিবিয়া থেকে আগত ১৪ থেকে ৩৩ বছর বয়সী ২৮ জন অভিবাসীকে জারজিস উপকূল থেকে উদ্ধার করেছে। 
আইওএম জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় চলতি বছরে প্রায় ১,৭০০ জন অভিবাসীসহ ২৩,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে বা নিখোঁজ হয়েছে। 
আইওএম মঙ্গলবার জানিয়েছে, গত সপ্তাহে লিবিয়ার উপকূলে নৌকা ডুবিতে অন্তত ১৬০ জন অভিবাসী মারা গেছে।
তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ১৪০ কিলোমিটার (৯০ মাইলের চেয়ে কম) দূরে ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat