×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৭
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে আজ আরো ১৯১ জনের শরীরে  কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং এই ভাইরাসে ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৩১০ টি কোভিড- ১৯  নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।”
একই সময়ে ঢাকা মহানগরী ও জেলার উপজেলা সমূহে ১৬১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছেন।
সরকারী তথ্য অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে ২৮ হাজার ৪৩ জন মারা গেছেন এবং ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।
এতে আরো জানানো হয়, কোভিড-১৯ আক্রান্ত আরো ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। সুস্থ হওয়ার লোকের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে জানানো হয়, মহামারীর শুরু থেকে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯৭ দশমিক ৭৫ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১ দশমিক ৭৭ শতাংশ রোগী মারা গেছেন।
এতে আরো জানানো হয়, মহামারীতে মোট ২৮ হাজার ৪৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ হাজার ২৪৫ জন ঢাকায়, ৫ হাজার ৬৮৭ জন চট্টগ্রামে, ২ হাজার ৫৮ জন রাজশাহীতে, ৩ হাজার ৬১৫ জন খুলনায়, ৯শ’৪৮ জন বরিশালে, ১ হাজার ২৭২ জন সিলেটে, ১ হাজার ৩৭১ জন রংপুরে এবং ৮শ’৪৭ জন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat