×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৫
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৬ জন বীর যোদ্ধা আজ বুধবার  নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
বনানীস্থ নৌ সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এ সাক্ষাতকার অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল আর এন বাল্লা (অবঃ) ।এছাড়া উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং নৌ সদরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স¥রণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ যে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেই মহান স্বাধীনতা অর্জনে ভারত বিশ্বস্ত বন্ধু হিসেবে ‘আমাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে’। বিশেষ করে ১৯৭১ সালে পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’কে সাফল্যমন্ডিত করতে তিনি ভারতের অবিস¥রণীয় ভূমিকার কথা উল্লেখ করেন। 
এডমিরাল এম শাহীন ইকবাল বলেন, নৌ কমান্ডোদের গেরিলা প্রশিক্ষণসহ বিভিন্ন অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামাদির মাধ্যমে প্রশিক্ষিত ও অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভারত প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। 
দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনী একযোগে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।  
এর আগে ভারতীয় প্রতিনিধি দলটি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে  একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
সফরের অংশ হিসেবে উক্ত প্রতিনিধি দলটি বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসে¤¦র বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে আইএসপিআর জানিয়েছে। উল্লেখ্য, ছয়দিনের রাষ্ট্রীয় সফরে আসা প্রতিনিধি দলটি আগামী ১৯ ডিসে¤¦র দেশে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat