×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৫
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশী স্থপতিদের ডিজাইনেই গুলশানে নির্মিত হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার’।
আজ রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে আয়োজিত ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগীতার চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বলেই এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুডড়র বাংলাদেশই আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য বাংলাদেশী স্থপতি সৃজনশীল কাজের মাধ্যমে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সুনাম অর্জনের পাশাপাশি দেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছেন।
আতিকুল ইসলাম বলেন, ৩৯ জন স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মডেলগুলো ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে জুরী বোর্ডের মাধ্যমে বিচার-বিশ্লেষণ করে ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগীতার চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়েছে।
মেয়র বলেন, জুরী বোর্ডে ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোঃ ফরহাদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যসিফিকের স্থাপত্য বিভাগের ডীন স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ফেলো সদস্য স্থপতি কাজী এম আরিফ, সদস্য স্থপতি প্যাট্রিক ডি রোজারিও, ২৪তম নির্বাহী পরিষদের সহ-সভাপতি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালীদ।
তিনি বলেন, প্রতিযোগিতায় মো. শরীফ ইউ আহমেদের মডেলটি প্রথম স্থান, স্থপতি শাহ ফুয়াদ মো. সাইরাসের নেতৃত্বাধীন তিন সদস্যের টীমের মডেলটি দ্বিতীয় স্থান এবং স্থপতি মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বাধীন চৌদ্দ সদস্যের টীমের মডেলটি তৃতীয় স্থান অর্জন করেছে।
ডিএনসিসি মেয়র প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিযোগিতায় প্রাপ্ত মডেলগুলো সর্বসাধারণের জন্য তিন দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ২৪তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat