×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপনের অংশ হিসেবে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ ও এফএও’র মধ্যে “শেখ মুজিব-বাংলাদেশ রুম স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি মোঃ শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউ  গতকাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর ফলে এফএও’র মূল ভবনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাঁর নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে, যা বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।
হাইব্রীড মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন এবং স্বাক্ষর আন্ষ্ঠুানিকতা অবলোকন করেন। এফএও’র সাথে বাংলাদেশের চার দশকের অধিক ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে (মুজিব বর্ষ) বঙ্গবন্ধুর নামে এ রুম স্থাপনে সহায়তা প্রদানের জন্য এফএও’র মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান। মহান বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সংস্থায় “শেখ মুজিব- বাংলাদেশ রুম” স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরের তাৎপর্যপূর্ণ ঘটনাকে আবেগের এবং গৌরবের একটি মুহুর্ত বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ও এফএও-তে স্থায়ী প্রতিনিধি তার বক্তৃতায় বাংলাদেশ ও এফএও’র প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি এফএও এবং ডব্লিউএফপি’র নীতি-নির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায়  সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ প্রথমবারের মত আগামী ৮ থেকে ১১ মার্চ এশিয়া প্যাসিফিক এফএও আঞ্চলিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন।
এফএও’র মহাপরিচালক স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সাম্প্রতিক চূড়ান্ত  সুপারিশ এবং এর চলমান উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করে  এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 
অনুষ্ঠানে চীন ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, এশিয়া গ্রুপের চেয়ারপার্সন হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিনিধি সশরীরে এফএও’র শেখ জায়েদ সেন্টারে উপস্থিত ছিলেন। এছাড়া, ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিবৃন্দ জুম মাধ্যমে সংযুক্ত ছিলেন। রাষ্ট্রদূত শাব্বির আহ্মদ চৌধুরীসহ (সচিব, পশ্চিম ইউরোপ) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি এবং রোম দূতাবাসের কর্মকর্তাবৃন্দ সশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat