×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নরওয়ে নতুন করে করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে সোমবার আরো পদক্ষেপ ঘোষণা করেছে। কোভিড-১৯ রোগের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এবং আক্রান্ত ও হাসপাতালে ভর্তির হার অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কঠোর বিধিনিষেধ আরোপের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো। খবর এএফপি’র।
আরো পদক্ষেপ না গ্রহণ করলে তিন সপ্তাহের মধ্যে প্রতিদিন ৯০ হাজার থেকে ৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রতিদিন সর্বোচ্চ দুইশ’ জন হাসপাতালে ভর্তি হতে পারে বলে নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে দেয়ার পর এ পদক্ষেপ ঘোষণা করা হয়।
নরওয়েতে সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার ৯৫৮ জনের ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ৪৭২ জন রাজধানী অসলোতে থাকেন।
প্রধানমন্ত্রী জনাস গহর স্টরি দেশের করোনাভাইরাস পরিস্থিতি ‘মারাত্মক’ বলে সতর্ক করে দিয়েছেন। এক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্ট ও উচ্চ সংক্রামক করোনার নতুন ওমিক্রন ধরন দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলেও তিনি হুশিয়ার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat