×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে গত ১০ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিন সেশন শুরু করে টাইগাররা। তবে আজ সকালে রুম থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। হোটেলের মধ্যে একটি খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে খোশ-গল্পে মেতেছিলেন কয়েকজন ক্রিকেটার।
রুমের মধ্যে থাকলেও, ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করার সুযোগ আছে বলে জানান বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘দীর্ঘ বিমান যাত্রার  পর আমরা নিউজিল্যান্ডে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। এখানে তিন দিন কঠোর কোয়ারেন্টাইন পালন করছি। রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হবে। খাওয়া-দাওয়া রুমের ভেতরেই দিয়ে দেওয়া হয়। কালকে থেকে হয়তো আমরা কিছু ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো। রুমের ভেতর বাইক আছে, থেরাব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো দিয়েই আমরা রুমের ভেতর কিছু এক্সারসাইজ করবো।’
তিনি আরও বলেন, ‘তিন দিন পর আমাদের হয়তো বাইরে যেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে। তারপরে যে প্র্যাকটিস সুচি আছে  তা আমাদের টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে।’
গত ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat