×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক খাতেও বাংলাদেশে অর্জন প্রশংসনীয়। মাত্র ৫০ বছরে বাংলাদেশের এ অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট  দেখলে প্রত্যেকটি দেশের দূতাবাস সমীহ করবে।
এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর : লাল সবুজের মহোৎসব’-এর  ১০ম দিনের অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোমেন আরো বলেন, মুক্তিযোদ্ধারা একটি শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগপোযোপী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।
রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনের লাল সবুজের মহোৎসবে শুক্রবার ছিলো খুলনা ও সিলেট বিভাগের ওপর আয়োজন।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, ত্রিশ লক্ষ শহীদ আর দু’লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে উন্নয়নের গতিপথে তুলে এনেছেন বঙ্গবন্ধু। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ গঠনে তরুণ প্রজন্মকে অংশ নেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’-এর ১১তম দিন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat