×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৮
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পারমাণবিক কার্গো জাহাজ ’সেভমোরপুট’ সেন্ট পিটার্সবার্গ থেকে রাশিয়ার ভ্লাদিভোস্তাক বন্দরে পৌঁছেছে। জাহাজটি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ১,৪০০ টন ব্রেকবালক পণ্য পরিবহন করছে।  আজ এখানে প্রাপ্ত এ বার্তায় বলা হয়, স্টীল এবং মেশিনারি কাঠামোয় তৈরি জাহাজটির উত্তরাঞ্চলীয় সাগর পথে প্রচন্ড বরফের পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ২২ দিন। 
বিশ্বের একমাত্র আইচব্রেকার ফ্রিল্ট চলাচলকারি রোসাটমের সহযোগি প্রতিষ্ঠান এটোমফ্লোটের নেভিগেশন বিষয়ক ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল লিওনিদ ইরলিটসা বলেন, সমূদ্র পথে কোথাও কোথাও বরপের অবস্থা খুবই খারাপ, তথাপি জাহাজ ক্রু’র দক্ষতায় কোন প্রকার কালক্ষেপন না করেই জাহাজটি সফলভাবে বন্দরে এসে পৌঁছেছে। 
বার্তায় বলা হয়, রাশিয়া নর্থ সী রুটের উন্নয়নের জন্য উচ্চাবিলাশী পরিকল্পনা গ্রহন করেছে। রাশিয়া ২০২৪ সালের মধ্যে ৮০ মিলিয়ন টন পণ্যপরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। এতে আরও বলা হয়, নর্থ সী রুট হয়ে নর্থওয়েস্ট-ইউরোপীয় বন্দর থেকে সুয়েজ খাল হয়ে দুরপ্রাচ্য যেতে ৪০ শতাংশ পথ কম হবে। 
রাশিয়ার জালিভ শিপইয়ার্ড সেভমোরপুট নিউক্লিয়ার কার্গো জাহাজটি নির্মান করে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এটি পণ্য পরিবহন শুরু করে। বার্তায় বলা হয়, কেএলটি-৪০ রিয়েক্টর ক্ষমতা সম্পন্ন এই জাহাজ এক মিটার বরফ কেটে পথ চলতে সক্ষম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat