×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৮
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় সাজা প্রাপ্ত আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (৮ ডিসেম্বর) বিকালে ফেনী শহরের পিটিআই মাঠে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিকভাবে আমাদের মত-পার্থক্য আছে, কিন্তু আমরা চাই তিনি সুস্থ হোন। বেগম জিয়া সাজা প্রাপ্ত হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর মহানুভবতায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। অথচ ফখরুল সাহেবরা বলছেন, খালেদা জিয়াকে বাইরে যেতে দিন। কিন্তু এত সুবিধা নিচ্ছেন তা স্বীকার করেন না। দন্ড স্থগিত করে তাকে চিকিৎসা নিতে দিচ্ছেন, আর কত মানবতা দেখাবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দন্ডপ্রাপ্ত কোন ব্যক্তি বাইরে যেতে পারেন না। বাইরে যাওয়ার সুযোগ আছে কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে। রাষ্ট্রপতি দয়ালু তিনি ক্ষমা করে দিলেও দিতে পারেন। কিন্তু বিএনপি নেতারা ক্ষমা চাইবেন না।
হানিফ বলেন, তারা চায় খালেদা জিয়া মৃত্যুর মুখে যাক। এটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করতে চায়। তারেক রহমান তার মাকেও দেখতে আসেনি। কারণ তিনিও চান মায়ের মৃত্যুকে কাজে লাগাতে।
প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat