×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কিউলেক্স মশক নিধনে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
আজ রাজধানীর গুলশানের নগর ভবনে ডিএনসিসি বহির্ভূত বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধানদের নিয়ে আয়োজিত মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তৃতায় মেয়র একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ইতোমধ্যে চিহ্নিত কিউলেক্স মশার ৯২৫টি হটস্পটের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ডিএনসিসি বহির্ভূত রাজউক ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের আওতাভূক্ত হওয়ায় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তিগত সকলকেই মশক নিধনে এগিয়ে আসতে হবে।
আতিকুল ইসলাম বলেন, কারও একার পক্ষেই মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করতে হবে।
মেয়র বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে দখল, দূষণ ও দুষ্টু লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat