×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের ২৮ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট  টুর্নামেন্টের  অষ্টম আসরে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাছে  আটটি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ভালো-মন্দ যাচাই-বাছাই করে এখান থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করবে বিসিবি।
দেশের সবচেয়ে আকর্ষনীয়  টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল গত বছর কোভিড-১৯ এর কারণে অনুষ্ঠিত হয়নি। যে কারণে  বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের আয়োজন করা হয়। এবার আবার  ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক  আয়োজনের বিষয়টি  সামনে এসেছে।
আজ হোটেল সোনারগাঁওয়ে পরিচালনা পর্ষদের সাথে বৈঠক শেষে পাপন বলেন, ‘এই বছরের ইভেন্টে আটটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে (দল নিতে)। এখন আমরা যাচাই-বাছাই করবো, আমরা তাদের সম্পর্কে জানবো এবং তারপরে আমরা একটি সিদ্ধান্ত রেব। এখনো  কোন কিছু চূড়ান্ত হয়নি।’
বিপিএলের আগের আসরে দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকে অনেক পার্থক্য ছিল। পাপন বলেন, ‘ প্রথম বিপিএলের সময়ই  আমি ব্যক্তিগতভাবে বিষয়টি উত্থাপন করেছিলাম।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat