×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক: জুভেন্টাস থেকে ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পল পগবা। ফরাসি ওই মিডফিল্ডারের ওপর ওই সময় চোখ পড়েছিল ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। ২০১৮ সালের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পগবাকে নিতে ম্যানসিটি নাকি প্রস্তাব পেয়েছিল বলে জানালেন ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। ম্যানচেস্টার ডার্বিতে আজ মুখোমুখি হবে ম্যানসিটি ও ম্যানইউ। রেডডেভিলসদের বিপক্ষে আজ জয় পেলে ৬ ম্যাচ হাতে রেখেই ইংলিশ লিগ শিরোপার স্বাদ নেবে সিটিজেনরা। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে ম্যানইউ শিবিরের অন্যতম সেরা তারকা পগবাবে নিয়ে কথা বলেছেন ম্যানসিটি কোচ। দুই মাস আগে ম্যানইউর পগবা ও হেনরিখ খিতারায়ানের জন্য প্রস্তাব পেয়েছিল ম্যানসিটি। তবে এ দুই তারকার প্রতি মনযোগী না হওয়ায় গার্দিওলাকে নাকি ‘কাপুরুষ’ ও ‘কুকুর’ বলেছিলেন তাদের এজেন্ট মিনো রাইওলা। মর্যাদার ডার্বি ম্যাচের আগে সেই কথা সংবাদ সম্মেলনে প্রকাশ করলেন গার্দিওলা। শনিবার সংবাদ সম্মেলনে পগবার কথা উঠতেই গার্দিওলা বলেন, ‘দুই মাস আগে খিতারায়ন ও পগবাকে আমাদের সঙ্গে নেওয়ার জন্য সে (রাইওলা) প্রস্তাব দিয়েছিল। আমাকে কুকুরের সঙ্গে তুলনা করা খারাপ ছিল। তাকে কুকুরের প্রতি সম্মান দেখাতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat